ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়রংপুরে আনসার ও ভিডিপির জাপানি ভাষা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

রংপুরে আনসার ও ভিডিপির জাপানি ভাষা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : রংপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য আয়োজিত তিন মাস মেয়াদি জাপানি ভাষা প্রশিক্ষণের প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল (বিভিএম, পিভিএমএস)।

অনুষ্ঠানে তিনি বলেন, জাপানি ভাষা প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগাতে পারলে প্রশিক্ষণার্থীরা নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

আনসার ও ভিডিপি সূত্রে জানা গেছে, বাহিনীর সদস্যদের দক্ষতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ পরিচালক মো. শফিকুল আলম ও রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম। এছাড়া সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নাসিম হাসান, উপজেলা প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

জাপানি ভাষা প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ৮ মে থেকে দ্বিতীয় ধাপে ৩৭ জনকে নিয়ে তিন মাস মেয়াদি অ্যাডভান্স (JFTA-2) জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু হবে।

ঢাকানিউজ/নাজ/২৪

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular