ঢাকা  মঙ্গলবার, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরমজানের অনুপ্রেরণায় সাতটি রোজা পালন আয়ানুর রহমানের জন্য দোয়া চেয়েছে পরিবার

রমজানের অনুপ্রেরণায় সাতটি রোজা পালন আয়ানুর রহমানের জন্য দোয়া চেয়েছে পরিবার

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : পবিত্র মাহে রমজানের অনুপ্রেরণায় এ বছর সাতটি রোজা পালন করেছে শিশু মুহাম্মদ আয়ানুর রহমান। তার এই উদ্যোগে পরিবারে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

মুহাম্মদ আয়ানুর রহমান বিশিষ্ট লেখক, কলামিস্ট ও সাংবাদিক মুহাম্মদ মীযানুর রহমানের মেজো পুত্র। অল্প বয়সেই রোজা পালনের প্রতি তার আগ্রহ ও আন্তরিকতা পরিবারের সদস্যদের আনন্দিত করেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ছোটবেলা থেকেই দ্বীনের প্রতি ভালোবাসা তৈরি এবং রোজার গুরুত্ব উপলব্ধি করানোর জন্য তাকে উৎসাহ দেওয়া হচ্ছে। তারা আশা করছেন, ভবিষ্যতে আয়ানুর রহমান নিয়মিতভাবে রোজা পালন করবে এবং একজন দ্বীনদার, সুশিক্ষিত ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠবে।

এ জন্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের কাছে তার জন্য দোয়া কামনা করেছেন পরিবারের সদস্যরা।

তারা আরও বলেন, মহান আল্লাহ তাআলা যেন আয়ানুর রহমানকে সুস্থ রাখেন, দীর্ঘ নেক হায়াত দান করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা দান করেন। পাশাপাশি তাকে সব ধরনের বিপদ-আপদ থেকে হেফাজত করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার তৌফিক দান করার জন্যও প্রার্থনা করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular