ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতরমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

নিউজ ডেস্ক : পুরো রমজান মাসে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মাদরাসাগুলোয় ১৫ ফেব্রুয়ারি থেকে অর্থাৎ রমজান শুরুর আগে থেকে ছুটি শুরু হলেও স্কুলগুলোতে এবার ১৫ই রমজান অর্থাৎ সাতই মার্চ পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। এতে অসন্তোষ প্রকাশ করেছিলেন অনেক শিক্ষক।

এখন হাইকোর্টের আদেশের ফলে পুরো রমজান মাসে সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল আটই মার্চের পরিবর্তে ১৮ই ফেব্রুয়ারি থেকেই বন্ধ থাকবে।

রমজানের শুরু থেকেই শিক্ষার্থীদের ছুটি নিশ্চিত করতেই হাইকোর্টে রিট আবেদন করা হয় যার প্রেক্ষিতে এই আদেশ আসে।

গত পাঁচই জানুয়ারি রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular