ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশরাঙামাটিতে পাহাড়ধস ও ভূমিধসের সতর্কতা

রাঙামাটিতে পাহাড়ধস ও ভূমিধসের সতর্কতা

পরিবেশ ডেস্ক: রাঙামাটিতে শনিবার (৪ জুলাই) থেকে চলা বৃষ্টিপাত আর উজানের ঢলে জেলা জুড়েই পাহাড়ধস ও ভূমিধসের সতর্কতা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

এরমধ্যেই আবার নতুন করে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ঘন্টায় মাঝারি থেকে ভারী ও কিছু কিছু জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

এতে ২০০ থেকে ৫০০ মিলিমিটার বৃষ্টিপাত ও ভূমিধসের উচ্চ ঝুঁকির সতর্কতা জারি করা হয়েছে। 

এতে পাহাড়ি এলাকায় পাহাড় ধ্বসের প্রবল ঝুঁকি ও বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। এছাড়া দেশে চলমান বৃষ্টি বিভিন্ন স্থানে আরও ৩-৫ দিন চলতে পারে-বলে সতর্কতা জারি করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular