ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়রাজধানীবাসীর জননিরাপত্তায় মাঠে বিজিবি

রাজধানীবাসীর জননিরাপত্তায় মাঠে বিজিবি

নিউজ ডেস্ক : দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট৷ এরইমধ্যে রাজধানীতে জানমালের নিরাপত্তা বৃদ্ধিতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩ মার্চ) রাত থেকে বিজিবি রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসায় । বিশেষায়িত এই বাহিনীর পাশাপাশি ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢাকতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্যদের।

সরেজমিনে দেখা গেছে, ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট এবং আবাসিক এলাকায় টহলের মাধ্যমে যেকোনো নাশকতা ঠেকাতে কাজ করছেন তারা। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোতে চলছে ফুট পেট্রোলিং।

বিজিবির সঙ্গে মাঠে আছেন পুলিশের সদস্যরাও। রাজধানীতে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে নিজেদের শক্ত অবস্থানের কথা জানান ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার মো. তারেক জুবায়ের।

সীমান্তের মতো রাজধানীকেও নিরাপদ রাখতে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করে বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সন্দেহভাজন ব্যক্তি বা গাড়িতে তল্লাশি চালাচ্ছি। আমাদের এ কার্যক্রমের মাধ্যমে আমাদের দায়িত্বের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করছি।

এই পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশের সঙ্গে অন্যান্য বাহিনীর একসঙ্গে কাজের ফলে আমাদের উদ্দেশ্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে একটি সঠিক মাত্রায় নিয়ে আসা। ছিনতাই, চুরি, ডাকাতি নিয়ন্ত্রণ করতে পারবো বলে আশা করছি।

নগরবাসীর জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা৷ সবার যৌথ উদ্যোগে দ্রুতই রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশা তাদের।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular