ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতরাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপি সূত্রে জানানো হয়, শেরেবাংলা নগর থানার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পাকা সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিলের প্রস্তুতিকালে ছয়জনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন আদাবর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সাধারণ সম্পাদক মো. কবির আহম্মেদ (৫২), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মিলন ছৌয়ার (৪০), মো. নয়ন শেখ (৩১), এবং যুবলীগের তিন কর্মী মো. ইব্রাহিম (২৬), মো. রাকিব (২৬) ও মো. রকিব (২৩)।

পুলিশ বলছে, একই ধরনের তৎপরতায় আরও আটজনকে অন্য অভিযান থেকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা রাজধানীতে সংগঠিত হয়ে মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।-

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের দাবি, নিষিদ্ধ সংগঠনের যে কোনো ধরনের সমাবেশ বা মিছিল ঠেকাতে তারা কঠোর অবস্থানে আছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular