ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে কমিশন: সিইসি

রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে কমিশন: সিইসি

নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে সংস্কার কমিশন প্রতিবেদন দেয়ার পর নতুন পরিকল্পনা করা হবে।

সিলেট সার্কিট হাউজে শনিবার (১১ জানুয়ারি) সকালে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রবাসী ভোটার অংশগ্রহণের ক্ষেত্রে প্রথম বছরেই সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। তবে প্রক্রীয়া শুরু হওয়ায় সব প্রবাসীকেই পর্যায়ক্রমে ভোটার তালিকায় আনা হবে।

তিনি বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি।একদিনে জাতীয় ও স্থানীয় নির্বাচন করা কঠিন ও অবাস্তব বলে মন্তব্য করেছেন সিইসি।

এ এম এম নাসির উদ্দিন জানান, জাতীয় নির্বাচনে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেবে ইসি। তবে নীতিমালার ভিত্তিতে সবার সুন্দরভাবে কাজ করা জরুরি।

ভোটার আইডি সংশোধনে বিগত দিনে আর্থিত দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান সিইসি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular