ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়রাজনৈতিক মামলার তালিকা পাঠাতে আইন মন্ত্রণালয়ের চিঠি

রাজনৈতিক মামলার তালিকা পাঠাতে আইন মন্ত্রণালয়ের চিঠি

নিউজ ডেস্ক : দেশের সব পাবলিক প্রসিকিউটরকে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা পাঠানোর জন্য চিঠি দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এ তালিকা ১৭ ডিসেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) গণমাধ্যমে সেই চিঠি এসে পৌঁছেছে।উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষরিত চিঠিতে এ তালিকা চাওয়া হয়।

ওই চিঠিতে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের, বিশেষ করে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে রাজনৈতিক নেতাকর্মী ও অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা দায়ের করা হয়। যা অনেক ক্ষেত্রে ‘গায়েবি মামলা’ নামে পরিচিত। এসব মামলা সংক্রান্তে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য না থাকায় আইনানুগভাবে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তাই নির্ধারিত ছকে এসব মামলার তথ্য জরুরি।

মামলার তালিকা তৈরিতে বিশেষভাবে যত্নবান ও দায়িত্বশীল হওয়াসহ সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে চিঠিতে বলা হয়েছে। মামলার তালিকা পাওয়ার পর পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করবে মন্ত্রণালয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular