নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৬ জানুয়ারি। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।
পরীক্ষার সময়সূচি :-
সভা সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে।
১৬ জানুয়ারি: ‘সি’ ইউনিট (বিজ্ঞান)
১৭ জানুয়ারি: ‘এ’ ইউনিট (মানবিক)
২৪ জানুয়ারি: ‘বি’ ইউনিট (বাণিজ্য)
দুই শিফটে পরীক্ষা-
এ বছর পরীক্ষায় সিলেকশন পদ্ধতি থাকবে না। প্রতিটি ইউনিটের পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হবে—
প্রথম শিফট: সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত
দ্বিতীয় শিফট: বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত
বিভাগভিত্তিক কেন্দ্র-
ভর্তি পরীক্ষাগুলো শুধু রাজশাহীতেই নয়, বরং ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল—এই ছয়টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার বিস্তারিত নির্দেশনা ও আবেদনপত্র জমাদানের তারিখ পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ঢাকানিউজ২৪/মহফ



