ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরাণীশংকৈলে পুকুরে বৈদ্যুতিক সেচ পাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

রাণীশংকৈলে পুকুরে বৈদ্যুতিক সেচ পাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার (২৩ এপ্রিল) সকালে সেচপাম্পের পানি পুকুরে ঢুকানোর সময় পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো.মাহাবুব ওরফে মিস্টার (৩৫) নামে এক যুবককের মৃত্যু হয়েছে।

উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া চেংমারি সাবুডাঙা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মিস্টার ভরনিয়া সাবুডাঙা গ্রামের খমিরউদ্দীনের ছেলে। ধর্মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম বিদ্যুৎপৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, ঘটনার দিন সকালে মিস্টার তার পুকুরে আবু নামে এক ব্যক্তির বৈদ্যুতিক সেচপাম্প থেকে পানি ঢুকানোর জন্য যায়।

পুকুর পাড় ঘেঁষে চলে যাওয়া সেচপাম্পের তার বিদ্যুৎতায়িত হলে মিস্টার সেই তার সরিয়ে দিতে গেলে তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্টে সে মারা যায়। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আরশেদুল হক জানান,আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুকুরে পানি ঢুকাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. মাহাবুব ওরফে মিস্টার নামে এক জনের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular