ঢাকা  মঙ্গলবার, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরাজশাহীরাবিতে পাক হানাদারদের ব্যবহৃত মর্টারশেল নিস্ক্রিয় করল পুলিশ

রাবিতে পাক হানাদারদের ব্যবহৃত মর্টারশেল নিস্ক্রিয় করল পুলিশ

রাবি প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জিমনেশিয়ামের পাশে পুরাতন টেনিস কোর্ট সংস্কার কাজ করার সময় মুক্তিযুদ্ধের সময়কালীন পাক হানাদারদের ব্যবহৃত একটি মর্টারশেল উদ্ধার করে নিস্ক্রিয় করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে শ্রমিকরা মাটি খনন করতে গেলে মর্টারশেলটি দেখতে পান। শ্রমিকরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে শেলটি উদ্ধার করেন। পরে দুপুরে রাজশাহী মহানগর পুলিশের বোমা নিস্ক্রিয় দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমির পেছনে ফাঁকা মাঠে মর্টারশেলটি নিস্ক্রিয় করে।

উদ্ধারকৃত মর্টারশেল কোন সময়ের হতে পারে সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান মনে করেন এটি স্বাধীনতা যুদ্ধের সময়ের হতে পারে।

তিনি বলেন, শেলটি অনেক পুরোনো এবং মরিচা ধরা ছিল। এটি কোন সময়ের তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল এবং এখানে পাক সেনাদের অবস্থানও ছিল। তাই এই শেলটি তখনকারই হতে পারে বলে মনে হয়।

শেলটি উদ্ধার ও নিস্ক্রিয় করার বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ মহিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরাতন টেনিস কোর্টের মেরামতের সময় সেখানকার শ্রমিকরা এই মর্টারশেলটি পান। পরে মহানগর পুলিশের বোমা নিস্ক্রিয় দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে শেলটি নিস্ক্রিয় করে। নিরাপদভাবে এটি নিস্ক্রিয় করতে লোকালয় থেকে দুরে নিয়ে আসা হয়েছে এবং পাশেই রেললাইন থাকায় রেল কর্তৃপক্ষের সঙ্গেও সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular