ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়রামগঞ্জে পাউবো সম্পত্তি নিয়ে উত্তেজনা, দখলদারদের ২৪ ঘণ্টার সময়

রামগঞ্জে পাউবো সম্পত্তি নিয়ে উত্তেজনা, দখলদারদের ২৪ ঘণ্টার সময়

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর চৌধুরী বাজারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সম্পত্তি দখলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অপদস্তের শিকার হয়েছেন চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের রামগঞ্জে দায়িত্বপ্রাপ্ত এসও মো. শাকিলসহ কয়েকজন সহকর্মী।

বুধবার একাধিক গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপর বৃহস্পতিবার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে গেলে জবরদখলকারীদের বাধার মুখে পড়েন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার দুপুরে রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জিয়াউল হক কাঞ্চনপুর চৌধুরী বাজার এলাকা পরিদর্শন করেন। পরে তিনি পাউবো’র দখলকৃত সম্পত্তি নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য দখলদারদের ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন।

এ ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন চৌধুরী বাজারের সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেন, এতে করে বাজার এলাকায় বিরাজমান উত্তেজনা কমে আসবে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড ২০২৫ সালে অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার সরকারি সম্পত্তি দখলমুক্ত করেছিল। তবে চলতি মাসে একই দখলদার চক্র ওই জমিতে আবারও বাঁশের খুঁটি বসিয়ে পুনঃদখল নেয়। এতে মার্কেটের যাতায়াত পথ বন্ধ হয়ে যায় এবং নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

এরপর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে। বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে সচিত্র প্রতিবেদনও প্রকাশিত হয়।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সরকারি সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান এই দখল-পাল্টা দখলের ঘটনায় বাজারের স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত স্থায়ী সমাধান চান তারা।

ঢাকানিউজ/নাজ/২৪

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular