ঢাকা  বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর (রায়পুর) : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আলমের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা নাজমুল হুদাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা।

সভায় বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি অপরাধ দমন, মাদক নির্মূল, সামাজিক অস্থিরতা প্রতিরোধ, জ্বালানি সংকট মোকাবিলা এবং বাজার তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় চুরি-ডাকাতি প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনা এবং ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

সভায় অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular