ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুররাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা আঃ বারী মন্ডল

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা আঃ বারী মন্ডল

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ ও নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ বারী মন্ডলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

সোমবার নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া আলহাজ্ব ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামায অনুষ্ঠিত হয়। জানাযা নামাজের পূর্বে পুলিশের একটি টিম তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় সহকারী কমিশনার রোজুয়ানুল ইফতেকারসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। জানাযা নামাজে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ এলাকার হাজারো মানুষ অংশ নেন।

এ সময় বক্তারা, দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর সাহসিকতা ও জনকল্যাণে অবদানের কথা স্মরণ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (১৫ জুন) বিকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারী মন্ডলের মৃত্যুতে গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular