ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশরোজার প্রথম দিন দুই বিভাগে বৃষ্টির আভাস

রোজার প্রথম দিন দুই বিভাগে বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : পবিত্র রমজানের প্রথম রোজা পালিত হচ্ছে। এদিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও বৃষ্টি হতে পারে দুই বিভাগে।

দ্বিতীয় রোজার দিন সোমবারও (৩ মার্চ) চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে পরদিন মঙ্গলবার (৪ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এর মধ্যে দ্বিতীয় রোজার দিনে রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর তৃতীয় রোজার দিনে (মঙ্গলবার) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, রোজার প্রথম দিনে রবিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর এই সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular