ঢাকা  বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরে অতিরিক্ত খাজনার প্রতিবাদে মুরগি ব্যবসায়ীদের মানববন্ধন, দোকান বন্ধ তিন দিন

লক্ষ্মীপুরে অতিরিক্ত খাজনার প্রতিবাদে মুরগি ব্যবসায়ীদের মানববন্ধন, দোকান বন্ধ তিন দিন

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুরে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছেন মুরগি ব্যবসায়ীরা। একই সঙ্গে খাজনা প্রত্যাহারের দাবিতে টানা তিন দিন ধরে শহরের মুরগির দোকান বন্ধ রেখেছেন তাঁরা। এতে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা।

শনিবার (২ মে) সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে শহরের বিভিন্ন বাজারের মুরগি ব্যবসায়ীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন লক্ষ্মীপুর পৌর মুরগি ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আবদুল আজিজ, সভাপতি মো. শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাকিব আল হাসান ও ব্যবসায়ী নুর মোহাম্মদ বুলু প্রমুখ।

বক্তারা বলেন, আগের বছরগুলোতেও খাজনা নিয়ে চাপ ছিল। তবে এবার ইজারাদার প্রতি মুরগিতে অতিরিক্ত ৫ টাকা খাজনা দাবি করেন। এতে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে তাঁদের প্রতিবাদের মুখে বণিক সমিতির মধ্যস্থতায় খাজনা কমিয়ে প্রতি মুরগিতে ৫০ পয়সা নির্ধারণ করা হয়।

তবে সরবরাহকারী ব্যবসায়ীরা এই অতিরিক্ত ৫০ পয়সা খাজনা দিতেও রাজি নন। তাঁদের দাবি, এতে ব্যবসায় খরচ বাড়বে এবং লাভ কমে যাবে। এ কারণে গত তিন দিন ধরে শহরের মুরগির দোকান বন্ধ রাখা হয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা অভিযোগ করেন, দোকান বন্ধ থাকার পরও পৌর কর্তৃপক্ষ কোনো সমাধানে এগিয়ে আসেনি। এতে করে ব্যবসায়ী ও ক্রেতা—দুই পক্ষই দুর্ভোগে পড়েছেন।

ব্যবসায়ীরা দ্রুত অতিরিক্ত ৫০ পয়সা খাজনা বাতিল এবং দোকান চালুর পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular