ঢাকা  শুক্রবার, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতলক্ষ্মীপুরে বাস টার্মিনালে বিআরটিএ ও জেলা প্রশাসনের যৌথ অভিযান

লক্ষ্মীপুরে বাস টার্মিনালে বিআরটিএ ও জেলা প্রশাসনের যৌথ অভিযান

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিআরটিএ ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি টিম বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করেছে।

আজ বুধবার বিকালে বিআরটিএর শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন বাস কাউন্টারে এই অভিযান চালান এবং যাত্রীদের সাথে কথা বলেন।

অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে ২ টি পরিবহনকে জরিমানা করা হয়েছে।  পরিবহন গুলো হলো- সৌখিন পরিবহন ও মামুন পরিবহন ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা।

বিআরটিএ প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত টিম লক্ষ্মীপু জেলায় বাস টার্মিনাল অবস্থিত বিভিন্ন বাস কাউন্টারে পরিদর্শন ও যাত্রীদের সাথে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা–এ বিষয়ে কথাবার্তা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ লক্ষ্মীপুর জেলা সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. কামরুজ্জামান, বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেল মোটরযান পরিদর্শক প্রবণ চন্দ্র নাগ, অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীরা।

ভ্রাম্যমান আদালত এর নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ। আজ বুধবার থেকে বিআরটিএ’র এ অভিযান আরো জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular