ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধলক্ষ্মীপুরে ভেজাল দুধ জব্দ, খালে ফেলে বিনষ্ট

লক্ষ্মীপুরে ভেজাল দুধ জব্দ, খালে ফেলে বিনষ্ট

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে পানির উপস্থিতি মিলল প্রায় তিন মণ দুধে

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত সড়কের দুধের বাজারে অভিযান চালিয়ে ভেজাল দুধ বিনষ্ট করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রোববার দুপুরে পরিচালিত এ অভিযানে প্রায় তিন মণ ভেজাল দুধ জব্দ করা হয়।

অভিযানে বাজারের পাঁচজন ব্যবসায়ীর দুধ পরীক্ষা করা হয়। আধুনিক যন্ত্রের মাধ্যমে প্রায় ছয় মণ দুধের গুণগত মান যাচাই করা হলে এর মধ্যে প্রায় তিন মণ দুধে অতিরিক্ত পানির উপস্থিতি পাওয়া যায়।

পরে ভেজাল মেশানো দুধগুলো পাশের রহমতখালী খালে ফেলে বিনষ্ট করা হয়।

লক্ষ্মীপুর নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্তী বলেন, নিয়মিতভাবে দুধের বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। আধুনিক যন্ত্রের মাধ্যমে দুধের মান পরীক্ষা করা হচ্ছে এবং ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, “দুধে ভেজাল মিশিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অভিযান চলাকালে বাজারে উপস্থিত ক্রেতাদের মধ্যেও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দেওয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঢাকানিউজ/নাজ/24

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular