ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিএনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা

এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ হামলার কথা নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে নুসরাত তাবাসসুম লেখেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।”

হামলাকারীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি আরও উল্লেখ করেন, “এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।”

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular