ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মধ্যে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরে লিফলেট বিতরণ

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মধ্যে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরে লিফলেট বিতরণ

ভ্যানগার্ডের উদ্যোগে ও ছাত্রদলের সহযোগিতায় কর্মসূচি; দিবসটির ইতিহাস বিকৃতির অভিযোগ ছাত্রনেতাদের

নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর ইতিহাস এবং তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের ভূমিকা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজে ভ্যানগার্ডের উদ্যোগে এবং জেলা ছাত্রদলের সার্বিক সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এ লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্যসচিব হাসিবুর রহমান অভি, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও ভ্যানগার্ডের প্রতিষ্ঠাতা শাহাদাত জোবায়ের বাবু, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেল, সাংগঠনিক সম্পাদক হাসান নিরব, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন শুভসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণকালে ছাত্রনেতারা বলেন, আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের জানতে দেওয়া হয়নি, বরং তা বিকৃত করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে দিবসটির ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ভ্যানগার্ডের প্রতিষ্ঠাতা শাহাদাত জোবায়ের বাবু বলেন, শুধু লক্ষ্মীপুর সরকারি কলেজেই নয়, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও একযোগে এ সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ৭ নভেম্বরের ইতিহাস ও তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে সচেতনতা তৈরির চেষ্টা করা হচ্ছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular