ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরে ১৪ স্থানে মশাল মিছিল, ভিডিও ছড়াল ফেসবুকে

লক্ষ্মীপুরে ১৪ স্থানে মশাল মিছিল, ভিডিও ছড়াল ফেসবুকে

শুক্রবার সন্ধ্যার পর জেলার বিভিন্ন এলাকায় এসব মিছিল হয়; ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে ১৪টি স্থানে মশাল জ্বালিয়ে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর জেলার চন্দ্রগঞ্জ, রায়পুর, কমলনগর, রামগতি ও রামগঞ্জসহ বিভিন্ন এলাকায় এসব মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন সংগঠনটির নেতাকর্মীরা।

মিছিল থেকে আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবি বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, জনবহুল এলাকায় নয়, বরং নির্জন সড়কে এসব মিছিল করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের লক্ষ্মীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্রলীগের ব্যানারে জেলার ১৪টি স্থানে মিছিল হয়েছে। একই দাবিতে আরও কয়েকটি এলাকায় মিছিল করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, মিছিলের ভিডিও তাঁরা দেখেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular