ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুরে আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

জামালপুরে আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সৈয়দ নূরুল্লাহেল সাদেক : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।

শনিবার (২৮ নভেম্বর) জেলা বিএনপির উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। এ সময় তাঁরা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশব্যাপী অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে জনজীবনে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

কর্মসূচিতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন খান লোটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জামালপুর শহর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ জেলা ও শহর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা ও শহর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular