ঢাকা  শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুর–সংযুক্ত নারী আসনে তিন গৃহবধূর মনোনয়ন

লক্ষ্মীপুর–সংযুক্ত নারী আসনে তিন গৃহবধূর মনোনয়ন

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা: লক্ষ্মীপুর জেলা–সংযুক্ত সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) পদে মনোনয়ন পেয়েছেন তিন নারী। তাঁদের মধ্যে একজন বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দুজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত হয়েছেন। তিনজনই নিজ নিজ পরিবারের রাজনৈতিক পটভূমির পাশাপাশি ব্যক্তিগতভাবে ছাত্র ও দলীয় রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।

জামায়াতে ইসলামীর মনোনয়ন পাওয়া মারজিয়া বেগম লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির শহীদ ডা. ফয়েজ আহমেদের সহধর্মিণী। দলীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের নারী বিভাগে সক্রিয়। বর্তমানে তিনি কেন্দ্রীয় নারী শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য বা সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, বিএনপি থেকে মনোনয়ন পাওয়া রেহানা আক্তার রানু ফেনী জেলার হলেও তাঁর পারিবারিক সূত্র লক্ষ্মীপুরের সঙ্গে সম্পৃক্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদের ভিপি ছিলেন এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন। তাঁর স্বামী ইঞ্জিনিয়ার মনিবুর রহমান চৌধুরী সবুজ বুয়েট শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি।

বিএনপি মনোনীত অপর প্রার্থী বীথিকা বিনতে হুসাইন স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা মরহুম সফিউল বারী বাবুর সহধর্মিণী। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন। সফিউল বারী বাবু লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাসিন্দা ছিলেন।

দলীয় নেতারা বলছেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্ত এই তিনজনের রাজনৈতিক ও পারিবারিক সম্পৃক্ততা বিবেচনায় নেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট আসনে তাঁদের চূড়ান্ত নির্বাচনের প্রক্রিয়া এখনো বাকি রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular