ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়লুটপাটের চিত্র পাঠ্যবইয়ে আসা উচিত

লুটপাটের চিত্র পাঠ্যবইয়ে আসা উচিত

নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মনে করেন, বাংলাদেশের আর্থিক খাতের লুটপাটের চিত্র পাঠ্যবইয়ে আসা উচিত এবং শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন করা উচিত।

ফরেন সার্ভিস একাডেমিতে রোববার (১ ডিসেম্বর) সমসাময়িক বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এমন তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, ‘এই মহাচুরির বিচার অবশ্যই হবে। পাশাপাশি পাচার হওয়া টাকা ফেরানোর বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সর্বোচ্চভাবে টাকা ফেরানোর চেষ্টা চালিয়ে যাবো।’

তিনি আরও বলেন, উন্নয়নের বয়ানের পোস্ট মর্টেম করা হয়েছে অর্থনৈতিক শ্বেতপত্র। যে চিত্র বেরিয়ে এসেছে তা ভয়াবহ। চোখের সামনে বিশাল লুটপাট হয়েছে। অধ্যাপক ইউনূস সব শুনে বলেছেন, ‘আমরা আতঙ্কিত। এই লুটপাটের চিত্র পাঠ্যবইয়ে আসা উচিত।’

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular