ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়শহীদ নূর হোসেন দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

শহীদ নূর হোসেন দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্ক: শহীদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে রাজধানীর গুলিস্তানের নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সংগঠন। রোববার ভোর থেকে এই শ্রদ্ধা নিবেদন চলছে। সকাল সাড়ে ৯টার দিকে নূর হোসেন চত্বরে দেখা যায়, সেখানে বেশ কয়েকজন উৎসুক জনতা জড়ো হয়েছে।

নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদনে আসা সংগঠনগুলো হলো, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, গণসংহতি আন্দোলন, গণতন্ত্র মঞ্চ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাম গণতান্ত্রিক জোট, বাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতান্ত্রিক ছাত্র জোট, ছাত্র ফোরাম, বাসদ (মার্কসবাদী), জাতীয় গণফ্রন্ট, নাগরিক ঐক্য, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, জাতীয় গণফ্রন্ট।

অন্যদিকে সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একদল মানুষকে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায়। তারা নিজেদের শাহবাগ ও পল্টন যুবদলের নেতাকর্মী বলে পরিচয় দেন।

এসময় তারা ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘গুম খুনের অপরাধে খুনি হাসিনার ফাঁসি চাই’ বলে স্লোগান দিতে থাকেন।

এঘটনায় সংঘাত এড়াতে সকালে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) টহল দিতে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সেখানে সতর্ক অবস্থান নিয়েছেন। এ এলাকায় যান চলাচল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম লক্ষ্য করা গেছে।

এব্যাপারে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী বলেন, নূর হোসেন দিবসকে কেন্দ্র করে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular