ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাশুদ্ধস্বরে শুধাই শুদ্ধাচার

শুদ্ধস্বরে শুধাই শুদ্ধাচার

হামিদুল আলম সখা

আমাদের সামনে শুধুই অন্ধকার
আমাদের আচরণ দিন দিন বর্বর হচ্ছে
আমাদের কথক কানে শুনতে কষ্ট হয়
আমাদের চরিত্র লাল ফিতার বাইরে চলে যায় 
হু হু করে
অশ্লীল কদর্য কথক শ্লোগান ইথারে ভাসে
লজ্জায় মুখ লুকায়
জীবনের পরতে পরতে শুদ্ধ অবগাহন হবার কথা ছিল
কথা ছিল প্রজন্মের পর প্রজন্ম শুদ্ধ হবে আরো শুদ্ধ
নদীর উপরিতলে হাওয়া যেমন হয় নির্মল তেমনি
পরিশুদ্ধ হবে আমাদের জীবন।
এ প্রজন্ম পরিশুদ্ধ হতে চায়, চায় সূর্যটাকে ধরতে
পাপিষ্ঠ মানুষ এক জোট হয়ে যায়
নোংরা রাজনীতি, সমাজ বদলের হাতিয়ার
ঘুণ পোকায় হয় জরজর
দিন বদলের হাতিয়ার উচ্চকিত হবে কবে?
সোনার মানুষগুলো কোথায়?
এসো ঐক্যবদ্ধ হই
শ্মশানের চিতা থেকে ক’মুঠো ছাই উড়াই
অথবা কবর থেকে এক মুঠো মৃত্তিকা হাতের মধ্যে নিয়ে বলি এ আমার জীবনের অহংকার
এসো ভাব করি
মাটির সাথে, আকাশের সাথে অথবা পাহাড়ের সাথে
এসো , মমতায় জড়াই, কাংখিত সোনালী ফসল গোলায় ভরে স্নান করি স্বচ্ছ নদীর জলে
শুদ্ধ হবো, শুদ্ধ হবো চেতনার জ্বালে আনি নব প্রভাতে কাঁচা হলুদের আভা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular