শেরপুর প্রতিনিধি : মামুন অর রশিদ (মামুন) কে আহ্বায়ক, নিয়ামুল হাসান আনন্দকে সদস্য সচিব এবং মো. সাইদুল ইসলাম সানিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের তিন সদস্যের নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এই আংশিক কমিটি অনুমোদন করেছেন।
কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে জেলার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।



