ঢাকা  রবিবার, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশবগুড়াশোকে মুহ্যমান বগুড়াবাসী

শোকে মুহ্যমান বগুড়াবাসী

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ায় নেমে এসেছে গভীর শোক। শহরের অলিগলি, চায়ের দোকান থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও বিরাজ করছে নীরবতা। পুরো শহরে সবরকম ব্যবসা বাণিজ্য ও দোকানপাট বন্ধ আছে।

বগুড়া শহর বারবার ভোটের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করেছে, সেই বগুড়া তার পুত্রবধূকে ও রাজনৈতিক ইতিহাসের এক অনিবার্য অধ্যায়কে হারিয়ে স্তব্ধ হয়ে আছে। শহরের নবাববাড়ি সড়কে বিএনপির দলীয় কার্যালয়ে কোরআন পাঠ ও শোক বই রাখা হয়েছে। শহরে সাধারণ মানুষের চলাচল নেই বললেই চলে।

পাড়ায়-মহল্লায় বেগম খালেদা জিয়াকে নিয়ে চলছে মাতম। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বগুড়ার গাবতলীর বাগবাড়িতে। সেখানে ৫৫ টি মাদ্রাসায় চলছে কোরআন খতম। দুপুরে বেগম খালেদা জিয়ার জানাজা শেষে বাগবাড়িতে গায়েবানা জানাজা হওয়ার কথা আছে৷

বগুড়া জেলা বিএনপি সভা রেজাউল করিম বাদশাহ বলেন, জেলা থেকে সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষেরাও ঢাকায় এসেছেন জানাজায় অংশ নিতে। সাধারণ মানুষের মাঝে শোক নেমে এসেছে। এই শোক একান্ত ও ঘরের। বগুড়ার মানুষ বেগম খালেদা জিয়াকে অন্তর দিয়ে ধারণ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular