ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়সংখ্যালঘু হামলার ঘটনায় ৮৮ মামলা, গ্রেফতার ৭০

সংখ্যালঘু হামলার ঘটনায় ৮৮ মামলা, গ্রেফতার ৭০

নিজস্ব প্রতিবেদক:   বর্তমান অর্ন্তবর্তী সরকারে আমলে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ৮৮ মামলা হয়েছে। এসব মামলায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।এসময় উপস্থিত ছিলেন উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

তিনি আরও বলেন, আপনাদের আজ মাইনোরিটি রিলেটেড আপডেট দেব। সংখ্যালঘুদের ওপর সহিংসতায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ৮৮ মামলা হয়েছে। যারা এমন ন্যক্কারজনক ঘটনায় জড়িত তাদের সবাইকে গ্রেফতার করা হবে।

প্রেস সচিব বলেন, সংখ্যালঘুদের ওপর সহিংসতায় যারা জড়িত তাদের গ্রেপ্তার করা হবে। চট্টগ্রাম, সুনামগঞ্জ ও নরসিংদীর ঘটনায় আমরা সময়মতো আপডেট দেব।

সংখ্যালঘুর ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, অনেকে সংখ্যালঘু হিসেবে নয়, আওয়ামী লীগের পদধারী ছিলেন বলে হামলার শিকার হচ্ছেন। তবে যে কারণেই হোক না কেন, ক্রাইম হলেই আমরা এগুলো সিরিয়াসলি নিচ্ছি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular