ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশসংবাদ প্রচারের পর সহযোগিতা পেলেন অসহায় আজাহার আলী

সংবাদ প্রচারের পর সহযোগিতা পেলেন অসহায় আজাহার আলী

স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের সহায়তা; মুদি দোকানের ব্যবস্থা করার আশ্বাস ইউএনওর

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার ভাবকি আটাবাড়ী এলাকার অসহায় আজাহার আলীর আর্থিক সংকট কিছুটা লাঘব হয়েছে। গত ২০ অক্টোবর ঢাকা নিউজ ২৪- ও ভোরের পত্রিকা এ তাঁর অসহায়ত্বের খবর প্রচারের পর স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, সরকারি দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁকে সহযোগিতা করেছেন। তিনি শুকনো খাবার ও নগদ অর্থসহ বিভিন্ন সহায়তা পেয়েছেন।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, আজাহার আলীর মতো সমাজের অতিদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন সব সময় অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, আজাহার আলীর জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মুদি দোকানের ব্যবস্থা করে দেওয়া হবে। এর মাধ্যমে তিনি নিজের আয়ে জীবিকা নির্বাহ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

আজাহার আলীর অসহায়ত্বের খবর প্রকাশ করায় ভোরের পত্রিকা ও ঢাকা নিউজ ২৪-কে ধন্যবাদ জানান ইউএনও জিন্নাতুল আরা।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular