ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডসড়ক অবরোধ, বাস ভাড়া বাড়ানোর দাবি অটোচালকদের

সড়ক অবরোধ, বাস ভাড়া বাড়ানোর দাবি অটোচালকদের

রাজবাড়ী-মধুখালী রুটের সম্প্রতি চালু হওয়া বাস সার্ভিসের ভাড়া নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন অটোরিকশা ও ইজিবাইক মালিক-চালকরা। তারা দাবি করেছেন ওই বাসের ভাড়া সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম। এ কারণে তাদের জীবিকা ঝুঁকিতে পড়েছে।

গতকাল শনিবার দুপুরে অটোরিকশা মালিক-শ্রমিকরা ফরিদপুরের মধুখালী বাজার চৌরাস্তায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। সেখানে বক্তারা অভিযোগ করেন, সরকারের নিয়ম অনুযায়ী প্রতি কিলোমিটারে ভাড়া দুই টাকা ৫০ পয়সা। সেই হিসাবে মধুখালী থেকে জামালপুর পর্যন্ত ১০ কিলোমিটারে ভাড়া দাঁড়ায় ২৫ টাকা। কিন্তু বালিয়াকান্দি-জামালপুর-মধুখালী রুটে চালু হওয়া বাসে ওই পথের জন্য ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা। এতে করে যাত্রীরা ইজিবাইক-অটোরিকশা বাদ দিয়ে বাসে যাচ্ছেন। ফলে অটো চালকরা যাত্রী সংকটে পড়ছেন।

তাদের ভাষ্য, যাত্রী কমে যাওয়ায় অটোরিকশা ও ইজিবাইক চালকের জীবিকা ঝুঁকিতে পড়েছে। যদি বাস মালিক কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী ভাড়া নির্ধারণ করে, তবে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু অস্বাভাবিকভাবে কম ভাড়া নিয়ে বাস চলাচল করলে তারা আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হবেন।

দীর্ঘ ১৩ বছর পর রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে জামালপুর হয়ে মধুখালী পর্যন্ত সড়কে পুনরায় বাস চলাচল শুরু করে। ২৩ সেপ্টেম্বর চালু হয় এই সার্ভিস। ২০১২ সালে সড়কের বেহাল দশা ও যাত্রী সংকটের কারণ দেখিয়ে এ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এর পর থেকে এই রুট মাহেন্দ্র ও ব্যাটারিচালিত ইজিবাইকের দখলে চলে যায়।

বালিয়াকান্দি বাসস্ট্যান্ড থেকে জামালপুর হয়ে মধুখালীর দূরত্ব ২০ কিলোমিটার। অন্যদিকে বালিয়াকান্দি চৌরাস্তা থেকে মেগচামী হয়ে মধুখালীর দূরত্ব ১৪ কিলোমিটার। বালিয়াকান্দি থেকে জামালপুর হয়ে মধুখালী পর্যন্ত বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। এ ছাড়া বালিয়াকান্দি থেকে জামালপুর পর্যন্ত ১৫ টাকা বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে।

ওই ভাড়ার কারণে সংকটের কথা জানিয়ে রোববার কাফনের কাপড় মাথায় বেঁধে মধুখালী বাজার চৌরাস্তা অবরোধ করে রাখেন অটোরিকশার মালিক-শ্রমিকরা। সেখানে বক্তব্য দেন মধুখালী বাজার চৌরাস্তা অটো-ইজিবাইক মালিক সমিতির সভাপতি সাগর মাহমুদ, সাধারণ সম্পাদক ওমর বিশ্বাস, সহসভাপতি ছবদুল শেখসহ অন্যরা। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular