ঢাকা  শনিবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিসর্বদলীয় সংলাপে অংশ নিচ্ছে বিএনপি

সর্বদলীয় সংলাপে অংশ নিচ্ছে বিএনপি

নিউজ ডেস্ক : রাজনৈতিক দলগুলোকে নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ইস্যুতে প্রস্তুতির অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে অংশ নিচ্ছে বিএনপি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ইস্যুতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা। বিকেল ৪টায় এটা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ সংলাপে বিএনপির প্রতিনিধিত্ব করবেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ- এ বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, এ সংলাপে অংশ নিতে কিছুক্ষণের মধ্যে সালাউদ্দিন আহমেদ গুলশানের বাসা থেকে রওনা হবেন।

বিকেল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় এ সংলাপ শুরু হওয়া কথা রয়েছে। এর আগে সংলাপে বিএনপির যোগদান নিয়ে অনিশ্চয়তার খবর আসে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়। ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে ঘোষণাপত্র তৈরির অংশ হিসেবে সর্বদলীয় এ বৈঠক আয়োজনের কথা মঙ্গলবার জানান উপদেষ্টা মাহফুজ আলম।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular