ঢাকা  মঙ্গলবার, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাসহজ জয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ

সহজ জয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: প্রথম ম্যাচে বাজে হার। সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানো ছাড়া উপায় ছিল না টাইগারদের।

সোমবার (২০ এপ্রিল) মিরপুরে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে উড়িয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতা আনলো মিরাজ বাহিনী।

টস জিতে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ১৯৮ রানে অল আউট, ৮ বল বাকি থাকতে। জবাবে বাংলাদেশ জয়ের বন্দরে পৌছায় ৪ উইকেট ও ৮৭ বল হাতে রেখে। দাপুটে জয়ের ম্যাচে সেরা খেলোয়াড়ের খেতাব জেতেন পাঁচ উইকেট শিকারী বাংলাদেশের নাহিদ রানা।

টস জিতে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮৩ রানের দারুণ ইনিংস খেলেন নিক কেলি। বাকিদের মধ্যে কেউ ছুঁতে পারেনি বিশ রানের ঘর। মোহাম্মদ আব্বাস করেন ১৯ রান। নাথান স্মিথ ১৮ রানে থাকেন অপরাজিত।

বল হাতে রীতিমতো আগুন ঝরান নাহিদ রানা। ১০ ওভারে এক মেডেনে ৩২ রানে তিনি তুলে নেন ৫ উইকেট। শরিফুল ইসলাম নেন দুটি উইকেট। ১০ ওভারে তিনিও এক মেডেনে দেন মাত্র ৩২ রান। তাসকিন, সৌম্য ও রিশাদ নেন একটি করে উইকেট।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশ ২১ রানে হারায় সাইফ হাসান (৮) ও সৌম্য সরকারকে (৮)। তবে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসানের ব্যাটে জয়ের ভিত্তি গড়ে ওঠে। সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস আসে তানজিদের ব্যাট থেকে। ৫৮ বলের ইনিংসে তিনি হাঁকান ১০টি চার ও চারটি ছক্কা। নাজমুল হোসেন ৭১ বলে ফিফটি করে রিটায়ার্ড হার্ট হন। তাওহীদ হৃদয় অপরাজিত থাকেন ৩০ রানে। ৩৫.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।

আগামী ২৩ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সিরিজে এখন ১-১ সমতা। শেষ ম্যাচটি তাই এখন সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular