ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতসাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ দুজনের বিরুদ্ধে আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (১৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।

গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিবসহ ৪ জনকে আসামি করে মামলা করেন। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে। ১৮ ডিসেম্বর আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়।

সাকিব ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- গাজী সাহগীর হোসেন, মালেকা বেগম ও ইমদাদুল হক।

মামলার নথি থেকে জানা যায়, ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার সাকিবসহ চার আসামির বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলাটি করা হয় ১৫ ডিসেম্বর। ১৮ জানুয়ারি আসামিদের আদালতে হাজির হতে বলা হয়।

এ আদেশের মাধ্যমে সাকিবসহ মামলার আসামিদের আদালতে উপস্থিত হতে নির্দেশ দেয়া হয়েছিল। আদালত এর আগে আদেশ অমান্যকারী আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার সম্ভাবনাও ব্যক্ত করেছিলেন। সে অনুযায়ী রোববার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular