নিউজ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাধারণ পোশাক পরে এখন থেকে কোনো আসামিকে গ্রেফতার করতে পারবে না পুলিশের গোয়েন্দা বিভাগ ( ডিবি)।
সাংবাদিকদের সোমবার (০৬ জানুয়ারি) ঢাকায় ডিবি কার্যালয় পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, সাধারণ পোশাক পরে এখন থেকে কোনো আসামিকে গ্রেফতার করতে পারবে না ডিবি।বাংলাদেশের সীমান্ত পুরোপুরি আমাদের আইনশৃঙ্খলাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে মেশিন রিডেবল পাসপোর্টের পরিবর্তে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সরকার পুরোপুরি ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) চালু করতে চায় বলেও জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার সব পাসপোর্ট ইলেকট্রনিক পাসপোর্টে রূপান্তর করার চেষ্টা করছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চলতি বছরই ই-পাসপোর্টের কাজ সম্পন্ন করা হবে। আমার দায়িত্বকালেই এ কাজ শেষ করে যেতে চাই।
সেবার মান বাড়ানোর কথা বলা হয়েছে জানিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পাসপোর্ট পেতে এখনো বেশি সময় লাগে। কাজ দ্রুত করার কথা বলেছি।’



