ঢাকা  বৃহস্পতিবার, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাসাফজয়ী ফুটবলাররা যমুনায় পৌঁছেছেন সংবর্ধনা নিতে

সাফজয়ী ফুটবলাররা যমুনায় পৌঁছেছেন সংবর্ধনা নিতে

নিউজ ডেস্ক : নেপালকে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফিরেছে সাবিনা-ঋতুপর্ণারা। টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার সেরা হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। শিরোপাজয়ী নারী খেলোয়াড়দের সংবর্ধনা দেয়ার ঘোষণা দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগেই জানানো হয়েছিল, শনিবার (২ নভেম্বর) সাফজয়ী দলকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা।

গত ৩০ নভেম্বর নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। শিরোপা জয়ের পরপরই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে নারী দলকে। জানানো হয় দিনক্ষণ।

সংবর্ধনা নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। কিছুক্ষণ পরেই সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ নির্ধারিত দিনে সংবর্ধনা নিতে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হন সাবিনা-ঋতুপর্ণারা।

এর আগে নারী দলের অভাবনীয় এই সাফল্যে প্রধান উপদেষ্টার পাশাপাশি তাদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল। অভিনন্দন জানানোর পাশাপাশি নারী ফুটবলারদের অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি।

এছাড়া নেপাল থেকে দেশে ফেরার পর ছাদখোলা বাসের মাধ্যমে রাজসিক সংবর্ধনা দিয়ে তাদের বরণ করে নিয়েছে বাফুফে। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে নেয়া হয় তাদের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular