ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশসাবেক কৃষি মন্ত্রী ১ দিনের রিমান্ডে

সাবেক কৃষি মন্ত্রী ১ দিনের রিমান্ডে

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি : সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুশ শহীদের এক দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বুধবার সকালে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিছবাহউর রহমানের আদালতে আব্দুশ শহীদকে হাজির করা হয়। এসময় বিস্ফোরক আইনে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়।

সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার ৪ আসন থেকে নির্বাচিত সাতবারের সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে প্রধান আসামি করে গত ১৯ সেপ্টেম্বর মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা করা হয়েছে।

এসব মামলায় সাধারণ শিক্ষার্থী ও জনতার ওপর হামলা, ভাঙচুর লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডে অভিযোগ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular