ঢাকা  শুক্রবার, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতসাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার ৩ দিনের রিমান্ডে

সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার ৩ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানের এক বাসা থেকে বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ইকরামুল হক হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। সাবেক এ প্রতিমন্ত্রী ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জিজ্ঞাসাবাদের জন্য শনিবার (১৯ অক্টোবর) সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। কাফরুল থানার আরেকটি হত্যাচেষ্টা মামলায় কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখানোর আবেদন করলে তাও মঞ্জুর করেন আদালত।

এর আগে, শুক্রবার দিবাগত রাতে (১৯ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি বাসা থেকে এসএস অ্যাগ্রো কমপ্লেক্সের মালিক সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে আটক করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular