ঢাকা  মঙ্গলবার, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকিশোরগঞ্জসাবেক রাষ্ট্রপতি সহোদর অধ্যক্ষ আব্দুল হক নূরু আর নেই

সাবেক রাষ্ট্রপতি সহোদর অধ্যক্ষ আব্দুল হক নূরু আর নেই

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:   সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সহোদর ধর মিঠামইন মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হক নূরু রবিবার বিকাল ৩ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি দীর্ঘ ২২ বছর যাবত মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। বিগত ৫ এই আগষ্টের পর মিঠামইনে বিএনপি অফিস ভাংচুর মামলার তিনি অন্যতম আসামি ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় হাসপাতালে মারা যান। দীর্ঘদিন যাবত কিডনি ও লিভারের সমস্যায় ভোগছিলেন।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কালীন সময়ে সাবেক রাষ্ট্রপতির সঙ্গে সফর সঙ্গী হিসেবে বিদেশে বিভিন্ন দেশে চিকিৎসা নেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular