ঢাকা  শনিবার, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশসারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ, তেলবাহী ট্রেন লাইনচ্যুত

সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ, তেলবাহী ট্রেন লাইনচ্যুত

নিউজ ডেস্ক : একটি তেলবাহী ট্রেনের ৮টি ট্যাংকার চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলায় লাইনচ্যুত হয়েছে। যার ফলে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

উপজেলার উথলী রেলওয়ে স্টেশনে মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ঘটেছে এ ঘটনা।

উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় জানান, একটি তেলবাহী ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনের ডাউন সিগন্যাল পয়েন্টের কাছে পৌঁছালে লাইনচ্যুত হয়। এর ফলে খুলনাগামী চিত্রা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular