ঢাকা  শনিবার, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহসার্বিক উন্নয়নে গণমাধ্যমেের সহযোগিতা চান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী

সার্বিক উন্নয়নে গণমাধ্যমেের সহযোগিতা চান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী

মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ :  ময়মনসিংহ বিভাগের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী এনডিসি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এসময় তিনি বলেন, “ময়মনসিংহ বিভাগের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা এবং জনগণকে দক্ষ সেবা প্রদানই আমার মূল লক্ষ্য। একটি আধুনিক, গতিশীল ও জবাবদিহিমূলক প্রশাসন গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।” তিনি বলেন “প্রশাসনের ভালো কাজগুলো গণমাধ্যমে তুলে ধরলে কাজের স্পৃহা বৃদ্ধি পায়, আর অনেক ভালো কাজ করার পরও সামান্য ত্রুটি- বিচ্যূতি হলে তা অলংকার দিয়ে গণমাধ্যমে ফলাও করে প্রচার করলে দক্ষ কর্মকর্তারাও দায়িত্ব পালনের মনোবল হারিয়ে ফেলেন।”

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এফ এম এ সালাম, সহ-সভাপতি রফিকুল ইসলাম আধার অ্যাডভোকেট, ম. কিবরিয়া চৌধুরী সেলিম, এম. মোখলেসুর রহমান খান, মতিউল আলম, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খসরু ও ভজন দাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক লিটন, সমাজকল্যাণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, কার্যনির্বাহী সদস্য নাসির উদ্দিন আহমেদ, এস এম শহিদুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান তালুকদার ও নাবিলা আফরিন প্রমুখ।

বিভাগীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা গ্রহণ করে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী আরও বলেন, “মিডিয়া সমাজের আয়না ও উন্নয়নের সহযাত্রী। প্রশাসনের কার্যক্রম জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ অবদান রাখেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় আপনাদের গঠনমূলক মতামত সবসময়ই মূল্যবান।”

প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম নবনিযুক্ত কমিশনারের পূর্ববর্তী দায়িত্ব পালনকালীন সাফল্য ও প্রশাসনিক দক্ষতার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিভাগের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে। পাশাপাশি প্রেসক্লাবের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ নতুন বিভাগীয় কমিশনারকে তার দায়িত্বে স্বাগত জানান এবং বিভাগীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি ও জনসেবামূলক উদ্যোগের তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সাংবাদিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, কমিশনারের নেতৃত্বে বিভাগের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং গণমাধ্যমের সাথে সুসম্পর্ক জনসেবার মান বাড়াতে সাহায্য করবে।

মিজ ফারাহ শাম্মী বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন নিষ্ঠাবান ও সুদক্ষ কর্মকর্তা হিসেবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে ময়মনসিংহ বিভাগের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে স্থানীয় সুধী মহল প্রত্যাশা করছেন।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular