ঢাকা  বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতসিনেমা দেখে রোমাঞ্চের নেশায় ব্যাংকে ডাকাতির চেষ্টা: পুলিশ সুপার

সিনেমা দেখে রোমাঞ্চের নেশায় ব্যাংকে ডাকাতির চেষ্টা: পুলিশ সুপার

নিউজ ডেস্ক : ঢাকা জেলার পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) আহম্মদ মুঈদ জানিয়েছেন, দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় হানা দেয়া ডাকাতরা সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে রোমাঞ্চের নেশায় এমন কাজ করেছেন ।

সাংবাদিকদের বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে এ কথা জানান তিনি।

জানা যায়, ঘটনার শুরু বৃহস্পতিবার দুপুরের পর কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখার ভেতরে হঠাৎই ঢুকে পড়ে একদল ডাকাত। অস্ত্রের মুখে ব্যাংটির কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা।

স্থানীয়রা জনতা ব্যাংকের দরজা বন্ধ করে দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিলে পুলিশ, র‌্যাবের একাধিক টিমসহ ঘটনাস্থলে উপস্থিত হয় সেনাবাহিনীও।

পুলিশ জানিয়েছে, তিন ডাকাত যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নিরাপদে বের করা হয় ব্যাংকের ভেতরে থাকা কর্মকর্তা ও কর্মচারিদের। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রায় তিন ঘণ্টা রুদ্ধশ্বাস অপেক্ষার পর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জিম্মি ঘটনার অবসান হয়।

ঢাকার পুলিশ সুপার বলেন, চলচ্চিত্র দেখে অনুপ্রাণিত হয়ে রোমাঞ্চের নেশায় কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করেছেন আটককৃতরা। এ ঘটনায় নগদ ১৮ লাখ টাকা ও চারটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular