চার ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
এর আগে দুপুর দেড়টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের হুক ছিড়ে ৬টি বগি বনের ভেতর রেখে শ্রীমঙ্গল রেল স্টেশন পৌঁছায় ট্রেনটি।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কমলগঞ্জের উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।
পরে বিকেল সাড়ে ৫টার দিকে রেখে যাওয়া ছয়টি বগি লাউয়াছড়া বনের ভেতর থেকে উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল রেলস্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন বিষয়টি নিশ্চিত করেছেন।




