ঢাকা  সোমবার, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeদুর্ঘটনাসিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত

নিউজ ডেস্ক : সিলেট নগরের তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। তারা মামাতো-ফুপাতো ভাই বলে জানা গেছে।

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার এসআই খোরশেদ আলম। এর আগে শনিবার রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিলেট নগরের মির্জাজাঙাল এলাকার বাসিন্দা ইমন দাস (২৩) এবং জিন্দাবাজার এলাকার বাসিন্দা গৌরাঙ্গ দাসের ছেলে দীপ্ত দাস। দীপ্ত দাস একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তালতলা শাখা জানায়, রাত আনুমানিক দেড়টার দিকে ওই মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় আনুমানিক ২২ থেকে ২৩ বছর বয়সী দুই তরুণ ঘটনাস্থলে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার এসআই খোরশেদ আলম জানান, লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনার পর ময়নাতদন্তের সিদ্ধান্ত নেয়া হবে। তবে মোটরসাইকেলটি কিভাবে দুর্ঘটনার শিকার হলো তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, শনিবার একইদিনে সিলেটে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানি ঘটে। সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে তিনটি বাসের সংঘর্ষে দুজন নিহত হন। সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশুর প্রাণহানি ঘটে।

তালতলার এই দুর্ঘটনাসহ একদিনে মোট ছয়জনের মৃত্যুর ঘটনা ঘটলো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular