ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeদুর্ঘটনাসুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়সাল (১৭) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তাঁর মা গুরুতর আহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল চরলক্ষী গ্রামের বাসিন্দা মো. ইয়াসিন ব্যাপারীর ছেলে। তিনি চরক্লার্ক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসে ফয়সাল। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন। এ সময় ছেলেকে বাঁচাতে তাঁর মা এগিয়ে গিয়ে তাকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয় লোকজন মা–ছেলেকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। তাঁর মা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।”

ঢাকানিউজ/নাজ/২৪

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular