ঢাকা  রবিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেন নাই : শ্রম উপদেষ্টা

সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেন নাই : শ্রম উপদেষ্টা

নিউজ ডেস্ক : শ্রম উপদেষ্টা ব্রি. জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে দেশের সার্বিক পরিস্থিতি এবং পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে না বুঝে মন্তব্য করেননি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সেনাপ্রধানের বক্তব্য বিষয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে তিনি এমন মন্তব্য করেন।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ব্রি. সাখাওয়াত বলেন, বর্তমান সেনাপ্রধান অত্যন্ত দক্ষ এবং স্ট্রেট ফরোয়ার্ড লোক।

তিনি আরও বলেন, ‘সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক। তিনি একটি বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোনো কথা না বুঝে বলেন নাই। আমি যতটুক ওনাকে চিনি, তিনি অনেক সোজাসাপ্টা লোক। যা বলার, মানুষের মুখের ওপর বলেন। তার ওপর আমার অনেক সম্মান আছে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular