নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর শহর থেকে সাদেকুজ্জামান মানিক নামে এক আওয়ামী মৎস্যজীবী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) তাঁকে সৈয়দপুর পোষ্ট অফিস মোড় চায়ের দোকান থেকে আটক করা হয়। আটক ওই ব্যক্তি আওয়ামী মৎস্যজীবী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সদস্য সচিব।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার কার্যালয় ভাংচুর মামলা আটক করা হয়েছে। তাঁর বাড়ি সৈয়দপুরের কাশিরাম বেলপুকুর ইউনিয়নে। আগামীকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আদালতের মাধ্যমে তাঁকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হবে।



