ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষসৈয়দপুরে খেলার মাঠে মেলা আয়োজন বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ

সৈয়দপুরে খেলার মাঠে মেলা আয়োজন বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর ফাইভ স্টার মাঠে মেলা আয়োজন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ করেছেন ক্রীড়ামোদীরা। রোববার (৪ মে) বিকেলে ফাইভ ষ্টার মাঠের সামনে রেলওয়ে অফিসার্স কলোনী জামে মসজিদ মুসল্লিবৃন্দ ও সর্বস্তরের খেলোয়াড়বৃন্দ এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে খেলার এ মাঠ থেকে মেলা সামগ্রী সরানোর জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দপুর অফিসার কলোনি জামে মসজিদের মোক্তাদি ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন চৌধুরী। কৃষকদল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি ফিরোজ আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য বলেন নীলফামারী জেলার ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ক্রিকেটার নওশাদ আনছারি, ছাত্র সমন্বয়ক তাওহীদ মোক্তার, বীর মুক্তি যোদ্ধা আব্দুস সাত্তার, মসজিদের মোক্তাদি আমিনুল ইসলাম আমিন, সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ফাইফষ্টার মাঠটিতে খেলাধুলার পাশাপাশি এখানে প্রায় সময় জানাজা নামাজ আদায় করা হয়। খেলোয়াররা এই মাঠে প্রতিদিনই ক্রিকেট ও ফুটবল অনুশীলন করে। সৈয়দপুর সহ নীলফামারী জেলার একাধিক যুবক এই মাঠে অনুশীলন করে আজ তারা ঢাকায় জাতীয় দলে খেলে সৈয়দপুর সহ দেশের মুখ উজ্জ্বল করেছে। কিন্তু কিছু নিজ স্বার্থ হাসিল করা ব্যাক্তি তাদের পকেট ভারি করতেই খেলাধুলার ব্যাঘাত ঘটাতে খেলার মাঠে মেলার আয়োজন করেছে। যদি দ্রুত এই মাঠের মেলার আয়োজন বন্ধ করা না হয় এবং কার্যকর ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular