নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে প্রিমিয়ার লীগ ফুটবল টুর্ণামেন্ট শুরু হচ্ছে। আগামি ১০ মে রেলওয়ে মাঠে ১২টি দলের অংশগ্রহণে এ জমজমাট ফুটবল টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শনিবার বিকেলে (৩ মে) ট্রফি উম্মোচন এ এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব সৈয়দপুরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ শোভাযাত্রায় অংশ নেন বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আব্দুল গফুর সরকার, সৈয়দপুর পৌর বিএনপির সভাপতি রশিদুল হক সরকার, জামায়াতের ওয়াজেদ আলী, বিএনপির এরশাদ হোসেন পাপ্পু, ক্রীড়াবিদ রাকিব খান, সৈয়দপুর মহিলা দলের সভাপতি রূপা হোসেন, সৈয়দপুর প্লাজা ব্যবসায়ী সমিতির শেখ কুতুব উদ্দিন, হৃদয়ে সৈয়দপুরের উপদেষ্টা বুলবুল সরকার।



