ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়সৌদিতে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী প্রেরণ করতে বিএমইটি এবং তাকামল একযোগে কাজ...

সৌদিতে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী প্রেরণ করতে বিএমইটি এবং তাকামল একযোগে কাজ করছে

নিউজ ডেস্ক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া গতকাল রিয়াদে সৌদি তাকামল হোল্ডিং এর প্রধান কার্যালয়ে বৈঠক করেন। এ সময় তাকামল পেশাগত স্বীকৃতি কর্মসূচি, বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার জনাব সালেম আলমাতরুদ এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জনাব আদেল আলফুরাইদি উপস্থিত ছিলেন।

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেন সৌদি আরবে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী প্রেরণ করতে তার মন্ত্রণালয়ের অধীন বিএমইটি এবং তাকামল একযোগে কাজ করছে। ইতোমধ্যে মন্ত্রণালয়ের উদ্যোগে বিএমইটির সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে তাকামল অনুমোদিত ২৭টি টেস্ট সেন্টারে ১৮৮টি পেশায় নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং উত্তীর্ণ প্রার্থীদেরকে দক্ষতার সনদ প্রদান করা হচ্ছে। অক্টোবর মাসে ৫১,৬৫৩ জন কর্মীর দক্ষতা যাচাই পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

তাকামল এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী বিএমইটির সক্ষমতা বৃদ্ধিতে মন্ত্রলায়ের গৃহীত উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান বর্তমানে সৌদি আরবে ওয়ার্ক ভিসায় আগমনের জন্য তাকামলের দক্ষতা যাচাই সনদ বাধ্যতামূলক। বর্তমানে শতকরা নব্বই ভাগ বিদেশী কর্মী তাকামল এর সনদ নিয়ে সৌদি আরবে আগমন করছেন। অচিরেই এই হার শতভাগে ঊন্নীত করা হবে।

সিনিয়র সচিব বলেন সৌদি আরবে গমনকারী কর্মীদের অধিকাংশই অর্থনৈতিকভাবে অস্বচ্ছল। পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ ডলার এবং পরীক্ষায় উত্তীর্ণ না হলে পূণরায় পঞ্চাশ ডলার ফি প্রদান করা তাদের পক্ষে দুরূহ। তিনি অনুত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় দফা পরীক্ষার ফি মওকুফের জন্য অনুরোধ জানান। তাকামলের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী বিষয়টি আন্তরিকভাবে পরীক্ষা নিরীক্ষা ও বিবেচনার আশ্বাস প্রদান করেন।

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া সৌদি শ্রম বাজারের চাহিদা এবং কাঙ্খিত মান অনুযায়ী কর্মীদের দক্ষতার উন্নয়ন ও প্রশিক্ষনে তাকামলের সাথে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ ব্যক্ত করেন। সভায় সৌদি আরবে বিদ্যমান বাংলাদেশী কর্মীদের রিস্কিলিং এবং আপস্কিলিং প্রশিক্ষণ বিষয়ে সৌহার্দ্রপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে অন্যান্যদের মধ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ডক্টর নাসরিন কাউসার চৌধুরী, বোয়েসেল এর এমডি জনাব মোঃ সাইফুল ইসলাম, কি অবস্থা বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর জনাব মুহাম্মাদ রেজায়ে রাব্বী উপস্থিত ছিলেন।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular